• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১৫ ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জেমি হবিগঞ্জে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি নিয়ে নারী সমাবেশ হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে CRVS কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বানিয়াচংয়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া মতিন মহিলা কলেজ-ডা. জীবন এমপি

হবিগঞ্জে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি নিয়ে নারী সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি / ৪৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে GPMS কর্মপরিকল্পনার আওতায় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হলরুমে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত প্রধান প্রতিশ্রুতি, নারী ও শিশুদের উন্নয়ন ও সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে নারীদের অবহিত করা হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে তাদের সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাবেশে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রমে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা