• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষক সংকট দূর করে শিক্ষার মানোন্নয়নের আশ্বাস দিলেন এমপি ডা.জীবন হবিগঞ্জের উন্নয়ন প্রকল্প গ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা বানিয়াচংয়ের সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১৫ ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জেমি হবিগঞ্জে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি নিয়ে নারী সমাবেশ

হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

হবিগঞ্জ প্রতিনিধি / ১৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) জেলা প্রশাসন, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জের ব্যবস্থাপনায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় জেলার প্রায় অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিশু-কিশোররা সমবেতভাবে ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানটি পরিবেশন করে। পরে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা সমাজের বোঝা নয়; তারাও আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্যে রয়েছে নানা ধরনের প্রতিভা ও সম্ভাবনা। প্রয়োজন শুধু তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব রয়েছে। তাদের মেধা ও প্রতিভা বিকাশে আরও বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। ভবিষ্যতেও তাদের নিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিজয়ীদের পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা উপহার দেওয়ায় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং তাদের সমাজের মূলধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা