• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনার ছড়াছড়ি : মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের চরম বিপাকে জনস্বার্থে বেহাল সড়ক সংস্কার : স্বস্তি ফিরছে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা : অবৈধ ছাউনি বহাল-অপসারণ করতে আবেদন গাড়ি ঠেলে পার হতে হয় কাদার সমুদ্র : আমিরখানী-ঘাগড়াকোনা সড়কে জনদুর্ভোগ তুঙ্গে নন্দনপুর বাজারে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৮ মাস পর সরকারি জমিতে ফের বহুতল ভবন নির্মাণ : নেপথ্যে তহশীলদার আবুল কালাম ! হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষক সংকট দূর করে শিক্ষার মানোন্নয়নের আশ্বাস দিলেন এমপি ডা.জীবন

জনস্বার্থে বেহাল সড়ক সংস্কার : স্বস্তি ফিরছে শিক্ষার্থীসহ এলাকাবাসীর

বানিয়াচং প্রতিনিধি / ৪৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বানিয়াচংয়ে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি গুরুত্বপূর্ণ সড়কের মেরামত কাজ শুরু হয়েছে। জনসাধারণের চলাচল ও বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে সড়কটির সংস্কার করা হচ্ছে। বুধবার (২৬আগস্ট) এ মেরামত কাজ শুরু হয়।

উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত সড়কটির আশপাশে রয়েছে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজমুল হাসান জাহেদ একাডেমি, কামালখানী মাদরাসা, ব্র্যাক অফিস ও গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

বিশেষ করে বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাপ্রত্যাশীদেরও দুর্ভোগের শিকার হতে হয়।

এ অবস্থায় জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সড়কটির মেরামত কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। দ্রুত ও টেকসইভাবে সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা