হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে এক সচেতনতামূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫আগস্ট) এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সামাজিক কুসংস্কারবিরোধী সচেতনতা এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সচেতনতামূলক এই আয়োজন উপভোগ করেন। আয়োজকরা বলেন, বিনোদনের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।