• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনার ছড়াছড়ি : মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের চরম বিপাকে জনস্বার্থে বেহাল সড়ক সংস্কার : স্বস্তি ফিরছে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা : অবৈধ ছাউনি বহাল-অপসারণ করতে আবেদন গাড়ি ঠেলে পার হতে হয় কাদার সমুদ্র : আমিরখানী-ঘাগড়াকোনা সড়কে জনদুর্ভোগ তুঙ্গে নন্দনপুর বাজারে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৮ মাস পর সরকারি জমিতে ফের বহুতল ভবন নির্মাণ : নেপথ্যে তহশীলদার আবুল কালাম ! হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষক সংকট দূর করে শিক্ষার মানোন্নয়নের আশ্বাস দিলেন এমপি ডা.জীবন

হবিগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনার ছড়াছড়ি : মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের চরম বিপাকে

বিশেষ প্রতিনিধি / ৩১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীরা আসেন সুস্থ হতে, কিন্তু চিকিৎসার পাশাপাশি তাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে নানা অব্যবস্থাপনার। হাসপাতালের লিফট, বিদ্যুৎ, পানি ও পরিচ্ছন্নতা ব্যবস্থার বেহাল দশায় রোগী ও স্বজনদের মধ্যে বাড়ছে ক্ষোভ।

হাসপাতালের দুটি লিফটের মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট রয়েছে বলে অভিযোগ। অন্যদিকে বিদ্যুৎ চলে গেলে কার্যত ভোগান্তি আরও বেড়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় পুরুষ ওয়ার্ডের রোগীদের। হাসপাতালের পুরুষ ওয়ার্ড রয়েছে সপ্তম তলায়। এমন অবস্থায় কোনো মুমূর্ষু পুরুষ রোগীকে দ্রুত সপ্তম তলায় নেওয়ার প্রয়োজন হলে লিফট সচল না থাকায় তাকে কীভাবে ওপরে নেওয়া হবে—এ প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

শুধু লিফট বা বিদ্যুৎ নয়, হাসপাতালের বিভিন্ন স্থানে পানির ট্যাপও নষ্ট পড়ে আছে বলে অভিযোগ রয়েছে। এতে রোগী ও স্বজনদের দৈনন্দিন প্রয়োজনীয় পানি ব্যবহারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতার ঘাটতিও চোখে পড়ার মতো। চিকিৎসার জন্য আসা রোগীদের জন্য যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি, সেখানে এমন পরিস্থিতি উদ্বেগ তৈরি করছে।

সচেতন মহলের প্রশ্ন, হাসপাতালের লিফট নষ্ট, পানির ট্যাপ নষ্ট, বিদ্যুৎ সংকট ও পরিচ্ছন্নতার বেহাল দশা—সবই যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে হাসপাতালের তদারকিটাও কি নষ্ট হয়ে গেছে?

চিকিৎসা শুধু ওষুধ ও চিকিৎসকের ব্যবস্থাপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; রোগীর দ্রুত সুস্থতার জন্য প্রয়োজন নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ। তাই হবিগঞ্জ সদর হাসপাতালের এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

তাদের প্রশ্ন—এই অব্যবস্থাপনার চিত্র আর কতদিন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপে হবিগঞ্জ সদর হাসপাতালের এই চিত্র বদলাবে কবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা