• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা আমিরখানী-ঘাগড়াকোনা রাস্তা পরিদর্শন : সংস্কার করে মেইন রোডে যুক্ত করার ঘোষণা দিলেন সাংসদ ডা. জীবন হবিগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনার ছড়াছড়ি : মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের চরম বিপাকে জনস্বার্থে বেহাল সড়ক সংস্কার : স্বস্তি ফিরছে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা : অবৈধ ছাউনি বহাল-অপসারণ করতে আবেদন গাড়ি ঠেলে পার হতে হয় কাদার সমুদ্র : আমিরখানী-ঘাগড়াকোনা সড়কে জনদুর্ভোগ তুঙ্গে নন্দনপুর বাজারে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৮ মাস পর সরকারি জমিতে ফের বহুতল ভবন নির্মাণ : নেপথ্যে তহশীলদার আবুল কালাম !

সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক / ৯৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে হবিগঞ্জের বানিয়াচং উশু একাডেমি। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৬টি গোল্ড, ১টি সিলভার ও ১টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক অর্জন করে বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ২৮ ও ২৯ আগস্ট সিলেটের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৪১টি উশু দল অংশগ্রহণ করে। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় বানিয়াচং উশু একাডেমির খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জয় করে।

চাইনিজ উশু ফাইটারের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার স্পন্সর ছিল আশিয়ান গ্রুপ।

বানিয়াচং উশু একাডেমির এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। একাডেমির প্রধান কোচ শেখ জিতুর নেতৃত্বে সহকারী কোচ শিপন আহমেদ ও নুর উদ্দিনের প্রশিক্ষণে খেলোয়াড়রা এ সাফল্য অর্জন করেন।

বানিয়াচং উশু একাডেমির সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মইনুল ইসলাম এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, কঠোর অনুশীলন, খেলোয়াড়দের পরিশ্রম এবং কোচদের নিবিড় প্রশিক্ষণের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ উশু ফেডারেশনের সেক্রেটারি দিলদার হোসেন দিলু

৪১টি জেলার উশু দলের অংশগ্রহণে আয়োজিত এ বৃহৎ প্রতিযোগিতায় বানিয়াচং উশু একাডেমির রানার্সআপ হওয়ার সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা পেলে বানিয়াচংয়ের উশু খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা