• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি / ১৬৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে শেখ জাইদুল ইসলাম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাইদুল ইসলাম মন্দরী গ্রামের মৃত শেখ লোকমান উল্লাহর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে একই গ্রামের মজিদ মিয়া ও তার লোকজনের সঙ্গে জাইদুল ইসলামের পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে জাইদুল জমিতে গেলে সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মজিদ মিয়া ও তার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাইদুল ইসলামকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা