• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ

বিশেষ প্রতিনিধি / ১২৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে উপজেলার দুই শিশুর নিখোঁজের ঘটনা সামনে এসেছে। সর্বশেষ গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বানিয়াচং বড়বাজার এলাকা থেকে আশরাফুল (১৩/১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া আশরাফুল ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিশপুর বন্দেরবাড়ির শুফল মিয়ার পুত্র।

এর পূর্বে  গত বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের দারুল হিকমা একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ফাবিয়া নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। ফাবিয়া ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোয়াজ আলী মিয়ার কন্যা।

এ দিকে আশরাফুলের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে বড়বাজার থেকে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি, কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো জুতা। পরপর শিশু নিখোঁজের ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

অভিভাবকদের দাবি, নিখোঁজের ঘটনাগুলোর বিষয়ে দ্রুত অনুসন্ধান করে শিশুদের সন্ধান বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি শিশুদের নিরাপত্তার বিষয়েও অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিখোঁজ শিশুদের সন্ধান পেলে দ্রুত তাদের পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা