• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ইটভাটার পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিতকরণে মতবিনিময় সভা বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা : সারোয়ার আলমকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা বানিয়াচংয়ের মশাকলিতে আলোচিত সুজিত দাস হত্যা মামলার প্রতিবেদন জমা দিল সিআইডি হবিগঞ্জ সদর হাসপাতালে নারী চিকিৎসকদের হেনস্তা ও ভিডিও ভাইরাল : শাস্তির দাবি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ সদর হাসপাতাল : ২০ বেডে ৭৫ শিশু-হাম ওয়ার্ডে উপচেপড়া ভিড় হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন

বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা : সারোয়ার আলমকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে শেখ জাইদুল ইসলাম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শেখ জাইদুল ইসলাম মন্দরী গ্রামের মৃত শেখ লোকমান উল্লাহর ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা রাহিনুর বেগম বাদী হয়ে গত সোমবার (২১ সেপ্টেম্বর) বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-১৩।

মামলায় মন্দরী গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে সারোয়ার আলম খান (৩৭)-কে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া এজাহারে আরও ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে জাইদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা