• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ইটভাটার পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিতকরণে মতবিনিময় সভা বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা : সারোয়ার আলমকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা বানিয়াচংয়ের মশাকলিতে আলোচিত সুজিত দাস হত্যা মামলার প্রতিবেদন জমা দিল সিআইডি হবিগঞ্জ সদর হাসপাতালে নারী চিকিৎসকদের হেনস্তা ও ভিডিও ভাইরাল : শাস্তির দাবি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ সদর হাসপাতাল : ২০ বেডে ৭৫ শিশু-হাম ওয়ার্ডে উপচেপড়া ভিড় হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন

হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ

বিশেষ প্রতিনিধি / ৩২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ

উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “জনসাধারণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নাগরিকরা যেন অযথা হয়রানি ও ভোগান্তির শিকার না হন এবং স্বল্প সময়ে স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে জেলা ভূমি সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয় না করেন, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট রয়েছে।”

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এই সেবা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে। একই সঙ্গে নাগরিকদের ভোগান্তি কমানো, সেবার মানোন্নয়ন এবং সময় ও ব্যয় সাশ্রয়ে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, জেলা ভূমি সেবা কেন্দ্র চালুর ফলে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সাধারণ মানুষের জন্য ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা