• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
মন্দরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও-নবজাতকদের উপহার দিলেন গাছের চারা হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখাল ব্রিজে প্রতিদিন যানজট : স্থায়ী সমাধানে নতুন ব্রিজ নির্মাণের দাবি সরকারি হাসপাতাল পরিষ্কারে স্বেচ্ছাসেবীরা : পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব কী? বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড প্রকল্পে বাধা-তথ্য সংগ্রহে হেনস্থার অভিযোগ বানিয়াচং থানা-ডাকবাংলো ও মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পরিষদের বৃক্ষরোপণ মাদরাসায় গিয়ে নিখোঁজ মীম-দুই মাসেও রহস্যের কিনারা হয়নি ! হবিগঞ্জে কেক কাটার মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজমিরীগঞ্জে সরকারি জমির মাটি লুট : ৫ জনের ৩০ দিনের কারাদণ্ড বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

মন্দরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও-নবজাতকদের উপহার দিলেন গাছের চারা

বিশেষ প্রতিনিধি / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসাইন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি ইউনিয়ন পরিষদটি পরিদর্শন করেন। এ সময় পরিষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি গ্রাম আদালত সক্রিয়করণের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের দফাদার ও মহল্লাদারদের উদ্দেশে ইউএনও বলেন, এলাকায় আইনশৃঙ্খলাজনিত যেকোনো পরিস্থিতি বা ব্যত্যয় দেখা দিলে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বানিয়াচং থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

এদিকে পরিদর্শনের অংশ হিসেবে মন্দরী ইউনিয়নের পাঁচজন নবজাতককে উপহার হিসেবে নিমগাছের চারা প্রদান করেন ইউএনও মো. ইকবাল হোসাইন। নবজাতকদের উপহার প্রদানের মাধ্যমে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণে উৎসাহিত করার একটি ইতিবাচক উদ্যোগ তুলে ধরেন তিনি। অন্যদিকে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন ইউএনও মো.ইকবাল হোসাইন ।

স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা