• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে রূপচাঁদা নামে নিষিদ্ধ পিরানহা বিক্রি : স্বাস্থ্য ঝুঁকিতে ক্রেতারা বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন : সভাপতি আরজু সেক্রেটারি আব্দাল নির্বাচিত বানিয়াচংয়ে রাজনৈতিক নেতাদের রেষারেষিতে থমকে আছে উন্নয়ন : বেহাল সড়কে চরম দুর্ভোগ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতুকুড়া বাজার সংলগ্ন মনোরম বিশ্রামস্থল : ভ্রমণপিপাসুদের নতুন আকর্ষণ পল্লী সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধান  : সম্ভাব্যতা যাচাই চলছে কার্যক্রম হবিগঞ্জ পৌর পুকুরপাড়ে জমছে স্বাস্থ্য সচেতনদের ভিড় : বিকেল হলেই প্রানবন্ত হয়ে উঠে নানা বয়সী মানুষদের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত জলাবদ্ধতায় বিকেজিসি স্কুল : ফটকের বাইরে কাদা-পানির ভোগান্তিতে শিক্ষার্থীরা হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে জলাবদ্ধতা : বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পরও পানি নিষ্কাশন নেই

বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন : সভাপতি আরজু সেক্রেটারি আব্দাল নির্বাচিত

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে মডেল প্রেসক্লাবের ৫ম বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ কাউন্সিলের আয়োজন করা হয়। সর্বসম্মতিক্রমে শিব্বির আহমদ আরজু-সভাপতি ( প্রতিদিনের বাংলাদেশ), মোঃ আব্দাল মিয়া-সাধারণ সম্পাদক (বাংলাদেশ বুলেটিন),ও সৈয়দ সাজ্জাদ হাসানকে (স্বদেশ বিচিত্রা) কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, সাবেক ব্যাংকার ফজলু মিয়া, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।

ইমতিয়াজ আহমেদ লিলুর সভাপতিত্বে ও মোঃ আব্দাল মিয়ার সঞ্চালণায় সাধারণ পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ আহমদ খান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের অসংগতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে হলে সাহস ও সততা সবচেয়ে বড় শক্তি। তরুণ সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখা। তিনি আরও বলেন, “স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বানিয়াচং মডেল প্রেসক্লাব ভবিষ্যতে আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

বিশেষ অতিথিরা বলেন, বর্তমান সময়ে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সমাজকে সচেতন করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তারা বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ বছরের কমিটি ঘোষণা করছেন প্রধান অতিথি রাশেদ আহমদ খান

কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি-ইমতিয়াজ আহমেদ লিলু (সিলেট আই নিউজ), সহ-সভাপতি- আব্দুল মালিক (বিজয়ের প্রতিধ্বনি), যুগ্ম সাধারণ সম্পাদক-শেখ আলমগীর হোসেন (হবিগঞ্জ সময়), দপ্তর সম্পাদক-মোবাশ্বির আহমদ (তরঙ্গ২৪.কম), আইন বিষয়ক সম্পাদক-ইমরান আহমদ চৌধুরী ( দৈনিক আজকের হবিগঞ্জ), শিক্ষা বিষয়ক সম্পাদক- সাব্বির আহমদ শিবলী নোমানী ( প্রভাতি বাংলাদেশ), প্রচার সম্পাদক-আনছার আলী (তরঙ্গ২৪কম), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- নাসির উদ্দিন(দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), পাঠাগার সম্পাদক- রাহিম উদ্দিন রিয়াজ( দৈনিক প্রভাকর), আইসিটি সম্পাদক-আব্দুল্লাহ (দৈনিক আমাদের সকাল)। নির্বাহী সদস্য-রায়হান উদ্দিন সুমন (দৈনিক সমকাল), সর্দার আজিমুল হক স্বপন (ইত্তেফাক), এম এ কাদির বাবুল (হবিগঞ্জ ভয়েস২৪.কম), ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন (দৈনিক দেশ জমিন), মিজানুর রহমান ও তানজিল হাসান সাগর নির্বাচিত করা হয়।

কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা