• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে বিদ্যুৎ-বাজার ইস্যুতে এনসিপি নেতার ক্ষোভ : এমপিকে আল্টিমেটাম হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ অভিযান সড়কের পাশেই বালুর পাহাড় : দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত চালক-যাত্রী মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে বহুলা গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দুই লাইনের দ্বন্দ্বে বানিয়াচং-হবিগঞ্জ রুটে সিএনজি চলাচল বন্ধ-যাত্রীদের ভোগান্তি বাড়ছে বানিয়াচংয়ের গর্ব-বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক এলারিয়ান আকিকুর রহমান মঞ্জুর প্রয়াণ পুলিশি সেবার মানোন্নয়নে মাধবপুর থানায় ডিআইজি’র কঠোর বার্তা ১৪৪ জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই খানাখন্দে ভরা বানিয়াচংয়ের সুজাতপুর সড়ক : কাদা-পানিতে চরম ভোগান্তি এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়-এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ : কর্মশালায় ভিসি জহিরুল হক

সড়কের পাশেই বালুর পাহাড় : দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত চালক-যাত্রী

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শুটকি ব্রিজের দক্ষিণ পাশে সড়কের ধার ঘেঁষে ফেলে রাখা হয়েছে বিশাল বালুর স্তুপ। এতে করে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে হালকা বাতাস হলেই উড়ন্ত বালু চালকদের চোখে-মুখে এসে পড়ছে, ফলে যানবাহন নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশ প্রায় বালুতে ঢেকে গেছে। এতে রাস্তা সংকুচিত হয়ে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। মোটরসাইকেল, সিএনজি ও ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় সিএনজি চালক আব্দুল করিম বলেন,“এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করি। বাতাস উঠলেই বালু উড়ে চোখে ঢুকে যায়, সামনে কিছু দেখা যায় না। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” মোটরসাইকেল চালক রুবেল মিয়া জানান, “রাস্তার পাশে এভাবে বালু ফেলে রাখা খুবই বিপজ্জনক। বিশেষ করে রাতে আরও ভয় লাগে। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা অনিবার্য।”

আরেকজন পিকআপ চালক বলেন,“রাস্তা সরু হয়ে গেছে। বিপরীত দিক থেকে গাড়ি এলে পাশ কাটানো কঠিন হয়ে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।” এলাকাবাসীসহ  চলাচলকারী যাত্রীরা দ্রুত বালুর স্তুপ অপসারণ করে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে এ ধরনের অব্যবস্থাপনা শুধু জনভোগান্তিই বাড়াচ্ছে না, বরং যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা