• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে বিদ্যুৎ-বাজার ইস্যুতে এনসিপি নেতার ক্ষোভ : এমপিকে আল্টিমেটাম হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ অভিযান সড়কের পাশেই বালুর পাহাড় : দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত চালক-যাত্রী মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে বহুলা গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দুই লাইনের দ্বন্দ্বে বানিয়াচং-হবিগঞ্জ রুটে সিএনজি চলাচল বন্ধ-যাত্রীদের ভোগান্তি বাড়ছে বানিয়াচংয়ের গর্ব-বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক এলারিয়ান আকিকুর রহমান মঞ্জুর প্রয়াণ পুলিশি সেবার মানোন্নয়নে মাধবপুর থানায় ডিআইজি’র কঠোর বার্তা ১৪৪ জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই খানাখন্দে ভরা বানিয়াচংয়ের সুজাতপুর সড়ক : কাদা-পানিতে চরম ভোগান্তি এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়-এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ : কর্মশালায় ভিসি জহিরুল হক

বানিয়াচংয়ে বিদ্যুৎ-বাজার ইস্যুতে এনসিপি নেতার ক্ষোভ : এমপিকে আল্টিমেটাম

বিশেষ প্রতিনিধি / ২০২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন দাবিতে স্থানীয় সংসদ সদস্যকে (এমপি) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক জীবন আহমেদ লিটন। একই সঙ্গে তিনি উপজেলার অস্থিতিশীল বাজার ব্যবস্থাপনা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছেন।

জানা যায়, শনিবার (২৫জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে jibon Ahmed Liton Press নামের আইডি থেকে এসে  এনসিপির এই নেতা বানিয়াচংয়ের বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের তীব্র সমালোচনা করেন।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এ অবস্থার দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে তিনি সংশ্লিষ্ট এমপির প্রতি ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া একই পোস্টে তিনি বানিয়াচংয়ের বাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজার মনিটরিংয়ের অভাবের কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের সক্রিয় ভূমিকা দাবি করেন।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নেতার এমন সরব ভূমিকাকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বাস্তবসম্মত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা