হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগর দিঘির পশ্চিম পাড় উত্তর পঞ্চায়েতের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আরশাদ হোসেন খান বিপলু এবং সেক্রেটারি হিসেবে ইমদাদুল হাসান আকলুকে নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সচেতন নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, নতুন কমিটি এলাকার উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি আরশাদ হোসেন খান বিপলু তার বক্তব্যে বলেন, “সবার সহযোগিতা নিয়ে পঞ্চায়েতের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবো।” এসময় নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে পঞ্চায়েত এলাকায় ইতিবাচক পরিবর্তন আসবে।