• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান : ট্রাক ভর্তি ৯৬ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি / ২১৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি বিশেষ যৌথ অভিযানে ৯৬ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৮ জুলাই)  ভোর রাতে শায়েস্তাগঞ্জ থানা মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার কোম্পানিগঞ্জ এলাকা থেকে কতিপয় ব্যক্তি একটি ট্রাকযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে

এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দলটি রাত আনুমানিক ৩.২৫ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করেআটক ব্যক্তিরা হলেন-সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ গ্রামের মো: আক্কাছ মিয়ার পুত্র মো: আকাশ আহম্মদ (২০) ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের মো: হোসেন আলীর পুত্র মো: সুরুজ মিয়া (৩৪)।

আটককৃত ইসকফ সিরাপ

চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহভাজন হলুদ ও নীল রংয়ের ট্রাককে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল অত্যন্ত তৎপরতার সাথে তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে যে, তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের টুল বক্স তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৬ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল

আটককৃত ট্রাক

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ও আসামিদের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান দেশজুড়ে অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা