• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নিয়োগে বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও-ফলাফল বাতিলের দাবি বাহুবলে ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী লাখাইয়ে ৮ ফুট গাঁজার গাছ উদ্ধার-মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক : পরিদর্শন করলেন তিন বিদ্যালয় সিএনজি সমিতির সমস্যায় বারবার ভোগান্তি : স্থায়ী সমাধান হিসেবে বানিয়াচং-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস চান যাত্রীরা

গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন

স্টাফ রিপোর্টার / ৫২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে সড়ক র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

১৬ আগস্ট (রোববার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদা বেগম সাথী-র সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: বোরহান উদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান

প্রধান অতিথির বক্তব্যে  সংসদ সদস্য বলেন, “বাংলাদেশের অর্থনীতি, জাতীয় পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। হাওর বেষ্টিত বানিয়াচং প্রাকৃতিক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। আধুনিক মৎস্য চাষ পদ্ধতির সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষীদের সঠিক সহযোগিতা প্রদান করা গেলে এ অঞ্চল দেশের মৎস্য উৎপাদনে আরও বড় ভূমিকা রাখবে।” তিনি হাওরাঞ্চলের জলাশয় রক্ষা ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সংবাদকর্মী এবং স্থানীয় মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবু মনসুর সাখাওয়াত হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা