• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি : হাত-পা বেঁধে সর্বস্ব লুট-২৫ লাখ টাকার মালামাল খোয়া

স্টাফ রিপোর্টার / ৬১৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বানিয়াচং-হবিগঞ্জ সড়কের আয়েশা আবেদ ফাউন্ডেশনের পাশে পাঁড়াগাও সংলগ্ন ইতালি প্রবাসী ফুল মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৬আগস্ট) দিবাগত রাতের কোনো একসময় একদল ডাকাত ফুল মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে নিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। এ সুযোগে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল নিয়ে গেছে। ডাকাতির ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন।

তবে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে কি না এবং লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা