অদম্য লড়াই, অসামান্য সাহসিকতা আর শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য ছুটে চলার ফল পেল বানিয়াচং। সোমবার (১৭আগস্ট) হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ১ম সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়।
এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে শুরু হয় রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট। স্নায়ুচাপের এই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শেষ পর্যন্ত ৭-৬ ব্যবধানে জয় তুলে নেয় বানিয়াচং। আর এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি।
ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে উত্তেজনা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে বানিয়াচংয়ের খেলোয়াড়রা ঠান্ডা মাথায় নিজেদের দায়িত্ব পালন করেন। শেষ পর্যন্ত ৭-৬ ব্যবধানে জয় নিয়ে উল্লাসে মেতে ওঠেন খেলোয়াড় ও সমর্থকরা।
বানিয়াচংয়ের এই জয়কে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ফাইনালেও দলের এমন লড়াকু পারফরম্যান্স অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সমর্থকদের।
অসাধারণ এই জয়ে বানিয়াচং এখন শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। ফাইনালে জয়ের মধ্য দিয়ে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা নিজেদের ঘরে তোলাই এখন দলটির মূল লক্ষ্য।