• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা বানিয়াচংয়ের সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১৫ ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জেমি হবিগঞ্জে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি নিয়ে নারী সমাবেশ হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে CRVS কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বানিয়াচংয়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা বানিয়াচংয়ের

ক্রীড়া প্রতিবেদক / ৬৮ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে অনুষ্ঠিত ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর গ্রান্ড ফাইনালে নুনু মিয়া ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচং ফুটবল একাদশ

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার ফুটবলপ্রেমীর উপস্থিতিতে পুরো স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মঞ্চে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও শেষ পর্যন্ত বানিয়াচং ফুটবল একাদশের একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বানিয়াচং ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এবং হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ

খেলা ঘিরে সকাল থেকেই হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা এসে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। দর্শকদের করতালি, উল্লাস আর স্লোগানে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

ফাইনাল শেষে বিজয়ী বানিয়াচং ফুটবল একাদশের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় বানিয়াচংজুড়ে বইছে আনন্দের জোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা