হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী শিশু ফারিয়ার দ্রুত সন্ধান ও তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বানিয়াচংয়ের বড়বাজার শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে ‘দারুল হিকমাহ তা’লীমুল কুরআন একাডেমি’ এলাকা থেকে শিশু ফারিয়া নিখোঁজ হয়। নিখোঁজের দীর্ঘদিন পার হয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী।
ফারিয়াকে খুঁজে পেতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটির কোনো সন্ধান বা তথ্য জানা থাকলে সরাসরি ০১৭১৯-৫৫৩৯৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
উক্ত মানববন্ধনে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে নিখোঁজ শিশুর সন্ধানে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।