• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

বানিয়াচংয়ে ৬ বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শাহিনা খানম

বিশেষ প্রতিনিধি / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন একজন গুণী ও নিবেদিত প্রাণ শিক্ষিকা শাহিনা খানম । এ নিয়ে তিনি টানা ৬ বারের মতো এই সম্মাননা অর্জনের মাধ্যমে  শিক্ষা ক্ষেত্রে নিজের দক্ষতা, নেতৃত্ব ও অবদানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাহিনা খানম বর্তমানে উপজেলা  সদরের পুুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তার নেতৃত্বে বিদ্যালয়ের ফলাফল ধারাবাহিকভাবে ভালো হচ্ছে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

এ বিষয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বলেন, “তিনি শুধু একজন প্রধান শিক্ষিকা নন, একজন আদর্শ মানুষও। তার আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ফলে বিদ্যালয়ের পরিবেশ অনেক উন্নত হয়েছে।”

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহিনা খানম বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে। আগামী দিনগুলোতেও আমি আরও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, সবাই মিলে কাজ করলে আমাদের বিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

উল্লেখ্য, প্র্রধান শিক্ষিকা শাহিনা  খানম বিগত ২০০৯, ২০১০, ২০১১, ২০১৭ ও ২০২৪ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার আগে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হন।  ২০১৯ সালে সরকারিভাবে মালয়েশিয়া সফর করেন তিনি । ২০২০ সালে তার বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি এনে দেন ওই গুনী শিক্ষক। তাছাড়াও আরো অসংখ্য অবদান রয়েছে তার দখলে। সবশেষে ৬ বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

এদিকে তার এই ধারাবাহিক সাফল্যে বানিয়াচং উপজেলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুুড়ে প্রশংসার জোয়ার বইছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা