শুরু হতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ – সিজন ০৩ (LRian Football Championship – Season 03)-এর কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে ওঠার চূড়ান্ত লড়াই। “BATTLE FOR THE SEMIS” স্লোগানকে সামনে রেখে আগামী ২ দিনে মোট ৮টি দল ১টি চ্যাম্পিয়ন ট্রফির উদ্দেশ্যে মাঠে লড়বে। টুর্নামেন্টের অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, “শুধুমাত্র শক্তিশালী দলগুলোই পরবর্তী রাউন্ডে অগ্রসর হবে।”
নিচে টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচি (ফিক্সচার) বিস্তারিত তুলে ধরা হলো:
প্রথম দিনেই মাঠে গড়াবে দুটি হাই-ভোল্টেজ ম্যাচ। লড়বে শক্তিশালী ৪টি দল।
ম্যাচ ১: ক্যাপ্টেন ১৫ বনাম ডমিনেটরস ২৫
দলদ্বয়: CAPTAIN 15 vs DOMINATORS-25
সময়: দুপুর ০৩:০০ টা (03:00 PM)
ম্যাচ ২: থান্ডার ১৬ বনাম স্পাইডার ২৩
দলদ্বয়: THUNDER 16 vs SPIDER 23
সময়: বিকেল ০৪:০০ টা (04:00 PM)
দ্বিতীয় দিনেও সেমিফাইনালের টিকিট কাটার জন্য শেষ ৪টি দল মাঠে নামবে।
ম্যাচ ৩: ফ্যান্টাস্টিক ১৪ বনাম গেম চেঞ্জার্স ২৬
দলদ্বয়: FANTASTIC 14 vs GAME CHANGERS 26
সময়: দুপুর ০৩:০০ টা (03:00 PM)
ম্যাচ ৪: চিমিলিক্স ১৭ বনাম ইনফিনিটি ২১
দলদ্বয়: CHIMILIXX 17 vs INFINITY 21
সময়: বিকেল ০৪:০০ টা (04:00 PM)
মোট দল: ৮টি দল (8 Teams)
সময়সীমা: ২ দিন (2 Days)
লক্ষ্য: ১টি চ্যাম্পিয়ন ট্রফি (1 Champion)
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সজীব সাজ জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সৌকত হোসাইন খান।
ফুটবল মাঠের এই রোমাঞ্চকর লড়াইয়ে কোন ৪টি দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে, তা দেখতে মুখিয়ে আছে সমর্থকরা। সব মিলিয়ে জুনের শুরুতেই একটি দুর্দান্ত ফুটবল উৎসবের সাক্ষী হতে যাচ্ছে ক্রীড়ামোদীরা।
টুর্নামেন্টের মূল টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ‘baby & me’ (বেবি অ্যান্ড মি) এবং পুরো টুর্নামেন্টটি পাওয়ার্ড বাই হিসেবে স্পন্সর করছে ‘মেসার্স ফারাবি মেডিকেল হল’।
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬- সিজন-৩ এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং নিউজ ২৪ ডট কম”।