বানিয়াচংয়ে এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ (সিজন-৩) উপলক্ষে টুর্ণামেন্ট জুড়ে মিডিয়া কাভারেজ প্রদান করায় বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বানিয়াচং নিউজ ২৪ ডটকম–এর সম্পাদক ও প্রকাশককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (১০জুুন) বেলা সাড়ে ১১টায় পোর্টালের কার্যালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিক আয়োজনে টুর্ণামেন্টের সফল আহবায়ক সজীব সাজ এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, “এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সফলভাবে আয়োজন করার জন্য আহবায়ক কমিটি, সংশ্লিষ্ট সকল সদস্য এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। একটি সুন্দর ও সুশৃঙ্খল টুর্ণামেন্ট উপহার দেওয়ার জন্য আয়োজকদের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনে বানিয়াচং নিউজ ২৪ ডটকম সবসময় পাশে থাকবে।”
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ (সিজন-৩) স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সফলভাবে সমাপ্ত হয়।