• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে : বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি ডা.জীবন শিক্ষার মান উন্নয়নে সুবিদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত বানিয়াচংয়ে মেয়েকে শ্লীলতাহানি : এনসিপি নেতা লিটনসহ ২ জনের বিরুদ্ধে থানায় এফআইআর আজ হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদ এর ৩০ তম মৃত্যুবার্ষিকী কার্তিক ভট্টাচার্য : দক্ষতা আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার : আটক ১ লাখাইয়ে পুলিশি প্রস্তুতির মহড়া : কালাউক বাজারে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ভালো কাজের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত রিপন মিয়া ওরফে ইমন গ্রেফতার

শায়েস্তাগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে সিভিল সার্জন : শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতার আহ্বান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। বুধবার (১০জুুন)  তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যশিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনের জন্য সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, “সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন”—এই স্লোগানকে ধারণ করে নিজেদের জীবন গড়ে তুলতে হবে। বিশেষ করে অনিরাপদ ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস পরিহার এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জের ইউএইচএফপিও ডা. মিথুন বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, এমওসিএস ডা. শরীফ মোঃ সানজিদ জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিমউল্লাহ শিকদার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। এতে একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা