টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে আয়োজিত ‘জিরো অলিম্পিয়াড সিজন ২’ (Zero Olympiad Season 2)-এর জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ক্ষুধা মুক্তি ও টেকসই কৃষির ওপর গুরুত্বারোপ করা SDG 2 (Zero Hunger) ক্যাটাগরিতে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে বিজয়ী হয়েছেন তরুণ প্রতিভাবান শিক্ষার্থী নাফিস শাহরিয়ার সাইফ।
শনিবার (১৩জুন) রাজধানী ঢাকার একটি অভিজাত মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফাতেহা আয়াত (Fateha Ayat)-এর নেতৃত্বাধীন সামাজিক সংগঠন ‘আয়াত’ (Zero Olympiad organized by Ayat) কর্তৃক আয়োজিত এই অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেরা প্রতিযোগীরা অংশ নেন। অনুষ্ঠানটির পার্টনার হিসেবে যুক্ত ছিল আন্তর্জাতিক ও দেশীয় স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST) এবং মারডক ইউনিভার্সিটি (Murdoch University)।
চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে বিজয়ী নাফিস শাহরিয়ার সাইফ-এর হাতে সম্মানজনক ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি এবং আয়োজক কমিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
SDG 2 অর্থাৎ ‘জিরো হাঙ্গার’ বা ক্ষুধা মুক্তির লক্ষ্য অর্জনে নাফিস শাহরিয়ার সাইফ-এর উদ্ভাবনী আইডিয়া এবং পরিকল্পনা বিচারকদের বিশেষভাবে আকৃষ্ট করে। অপচয় রোধ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে তরুণদের ভূমিকা কেমন হওয়া উচিত, তা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন নাফিস।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে ভাবাতে এবং মাঠ পর্যায়ে টেকসই সমাধানের পথ খোঁজার লক্ষ্যেই এই অলিম্পিয়াডের আয়োজন। নাফিসের মতো তরুণদের এই সাফল্য দেশের সামগ্রিক উন্নয়ন ও বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের অনুপ্রেরণা জোগাবে।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় নাফিস শাহরিয়ার সাইফ তার এই অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তা, পরিবার এবং মেন্টরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে দেশের খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা মুক্ত সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নাফিস শাহরিয়ার সাইফ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নানু মিয়ার পুত্র। সে বানিয়াচংয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এন.এইচ.জাহেদ একাডেমির ৬ষ্ট শ্রেণির ছাত্র।