• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা : অবৈধ ছাউনি বহাল-অপসারণ করতে আবেদন গাড়ি ঠেলে পার হতে হয় কাদার সমুদ্র : আমিরখানী-ঘাগড়াকোনা সড়কে জনদুর্ভোগ তুঙ্গে নন্দনপুর বাজারে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৮ মাস পর সরকারি জমিতে ফের বহুতল ভবন নির্মাণ : নেপথ্যে তহশীলদার আবুল কালাম ! হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষক সংকট দূর করে শিক্ষার মানোন্নয়নের আশ্বাস দিলেন এমপি ডা.জীবন হবিগঞ্জের উন্নয়ন প্রকল্প গ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি

আজমিরীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন ডা: জীবন এমপি

আজমিরীগঞ্জ প্রতিনিধি / ১০৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য এমপি আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

শনিবার (৪জুলাই) সকাল থেকে দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি চলমান সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, সরকারি অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এমপি জীবন বলেন, “সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজমিরীগঞ্জের প্রতিটি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।”

তিনি সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন এবং কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময়কালে এমপি জীবন এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনগণ এর সুফল ভোগ করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা