• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে এতিমখানায় বৃক্ষরোপণ কর্মসূচি রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা–ভিসি ড. জহিরুল হক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও-দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ রাধাপুরে খোয়াই নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-সুফিয়া মতিন কলেজের সামনে চরম দুর্ভোগ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ শ্রদ্ধা আর ভালোবাসায় জড়ানো এক নাম : আমাদের শরীফ উদ্দিন স্যার নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস আজমিরীগঞ্জে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু

এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-সুফিয়া মতিন কলেজের সামনে চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার / ৬৩ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা কলেজের সামনে সড়কের বেহাল অবস্থা এখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ ডেকে আনছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন শত শত ছাত্রী, শিক্ষক ও সাধারণ পথচারীদের এই সড়ক ব্যবহার করতে হয়। কিন্তু সড়কের এমন করুণ অবস্থার কারণে তাদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় পুরো রাস্তা কাদাময় হয়ে পড়ে এবং কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকে।

এদিকে, চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে কলেজটি ব্যবহৃত হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ আরও বেড়েছে। দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ভেজা ও কাদাযুক্ত পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার করা হয়নি। তাছাড়া কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না, ফলে আশপাশ এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগীরা দ্রুত সড়কটি সংস্কার এবং একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কের এমন নাজুক অবস্থা শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, পুরো এলাকার মানুষের জন্যই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা