• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে এতিমখানায় বৃক্ষরোপণ কর্মসূচি রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা–ভিসি ড. জহিরুল হক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও-দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ রাধাপুরে খোয়াই নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-সুফিয়া মতিন কলেজের সামনে চরম দুর্ভোগ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ শ্রদ্ধা আর ভালোবাসায় জড়ানো এক নাম : আমাদের শরীফ উদ্দিন স্যার নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস আজমিরীগঞ্জে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু

রাধাপুরে খোয়াই নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব

বানিয়াচং প্রতিনিধি / ৩১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বানিয়াচং মক্রমপুর ইউনিয়নের রাধাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব আহমেদ আলী মুকিব।

শনিবার (১১ জুলাই) টানা ভারী বৃষ্টি ও খোয়াই নদীর উপচে পড়া পানির ফলে রাধাপুরের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। এতে করে স্থানীয় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েন এবং জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

পরিদর্শনকালে প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা পরিষদ সবসময় রয়েছে এবং দ্রুত বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টানা বৃষ্টি ও খোয়াই নদীর পানির চাপের কারণে রাধাপুর এলাকায় যে বাঁধ ভাঙন ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী মানুষের দুর্দশা দেখেছি। জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় দুর্গত মানুষের পাশে আছি এবং থাকবো।

ইতোমধ্যে দ্রুত বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়। আমি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি এবং আশ্বস্ত করছি—এই সংকট মোকাবেলায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্যোগের পুনরাবৃত্তি রোধ করা যায়।

দুর্যোগের এই সময়ে প্রশাসনের এমন উপস্থিতি স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা