• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে বহুলা গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দুই লাইনের দ্বন্দ্বে বানিয়াচং-হবিগঞ্জ রুটে সিএনজি চলাচল বন্ধ-যাত্রীদের ভোগান্তি বাড়ছে বানিয়াচংয়ের গর্ব-বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক এলারিয়ান আকিকুর রহমান মঞ্জুর প্রয়াণ পুলিশি সেবার মানোন্নয়নে মাধবপুর থানায় ডিআইজি’র কঠোর বার্তা ১৪৪ জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই খানাখন্দে ভরা বানিয়াচংয়ের সুজাতপুর সড়ক : কাদা-পানিতে চরম ভোগান্তি এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়-এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ : কর্মশালায় ভিসি জহিরুল হক রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা : হবিগঞ্জ সদর থানা পুলিশের ঝটিকা অভিযান ইতিহাসের দীর্ঘ ছায়ায় : শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় সাগর দিঘির পশ্চিমপাড় উত্তর পঞ্চায়েত কমিটি গঠন : সভাপতি বিপলু-সম্পাদক আকলু নির্বাচিত

পুলিশি সেবার মানোন্নয়নে মাধবপুর থানায় ডিআইজি’র কঠোর বার্তা

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পুলিশি সেবার মান নিশ্চিতকরণে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান। বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে তিনি মাধবপুর থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ, মাধবপুর সার্কেলের এএসপি, মাধবপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পরিদর্শনকালে ডিআইজি মহোদয় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, অস্ত্রাগার, হাজতখানা, গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র এবং থানা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি থানায় কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং জনগণের দোরগোড়ায় আরও উন্নত, দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এ ধরনের নিয়মিত পরিদর্শন কার্যক্রম পুলিশি সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা