হবিগঞ্জের বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে মোফাজ্জল হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩৩ জন। এর মধ্যে ৪০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ৩টি ভোট বাতিল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিজয়ী প্রার্থী মোঃ আবু তাহের (রত্না উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক) পেয়েছেন ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান হাবিব মানিক (ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) পেয়েছেন ১৯২ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন মুকুল (আদর্শ উচ্চ বিদ্যালয়) পেয়েছেন ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম তালুকদার ( হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়) পেয়েছেন ৭৯ ভোট। এছাড়া প্রার্থী মোঃ জাকির হোসেন পেয়েছেন ৫৩ ভোট এবং শাব্বীর আহমদ শিবলী নোমানী পেয়েছেন ৬৮ ভোট।
মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রেসকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব নির্ধারিত হলো।