হবিগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম (১ম সংশোধিত) শীর্ষক” প্রকল্পের আওতায় বাহুবল উপজেলার বিহারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবিবার (২আগস্ট) দুপুরে দিকে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক ও সামাজিক বিকাশ, নারী উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
প্রদর্শনীতে উপস্থিত অংশগ্রহণকারীরা প্রামাণ্যচিত্রগুলো মনোযোগ সহকারে উপভোগ করেন এবং এসব বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব উপলব্ধি করেন। আয়োজকরা জানান, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং বিশেষ করে শিশু-কিশোর ও নারীদের উন্নয়নে সচেতনতা বৃদ্ধি পাবে।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।