• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে CRVS কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বানিয়াচংয়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া মতিন মহিলা কলেজ-ডা. জীবন এমপি স্মৃতির জলসুখায় ঐতিহাসিক ‘গিরিষ বাবুর বাড়ি’ বাহুবলের আমতলী চা বাগানে নারী ও শিশু উন্নয়নে উঠান বৈঠক বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি : হাত-পা বেঁধে সর্বস্ব লুট-২৫ লাখ টাকার মালামাল খোয়া গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন

বানিয়াচংয়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮আগস্ট) দুপুরে বানিয়াচংয়ের এড়ালিয়া পাড়ায় হবিগঞ্জ জেলা পরিষদের সরকারি পুকুর এলাকায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ শাখার নবগঠিত কমিটির চেয়ারম্যান আহমেদ আলী মুকিব।

এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, বানিয়াচং থনার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। জেলা পরিষদের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি সরকারি জায়গা ও জলাশয়ের আশপাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা