হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় বাহুবল উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬সেপ্টেম্বর) উপজেলার একটি গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সামাজিক নানা ধরনের অনাচার থেকে দূরে থাকা এবং নারী অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তোলা এবং নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য পরিবার ও সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উঠান বৈঠকে স্থানীয় নারী, শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় প্রকল্পের উদ্দেশ্য ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন জেলা তথ্য অফিসের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করতে এ ধরনের উঠান বৈঠক ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে।