• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
মাদ্রাসা ছাত্রী ফারিয়াকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ শিশু ফারিয়ার সন্ধানে মানববন্ধনের ডাক হবিগঞ্জে ইটভাটার পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিতকরণে মতবিনিময় সভা বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা : সারোয়ার আলমকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা বানিয়াচংয়ের মশাকলিতে আলোচিত সুজিত দাস হত্যা মামলার প্রতিবেদন জমা দিল সিআইডি হবিগঞ্জ সদর হাসপাতালে নারী চিকিৎসকদের হেনস্তা ও ভিডিও ভাইরাল : শাস্তির দাবি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ সদর হাসপাতাল : ২০ বেডে ৭৫ শিশু-হাম ওয়ার্ডে উপচেপড়া ভিড় হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার

মাদ্রাসা ছাত্রী ফারিয়াকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

বানিয়াচং প্রতিনিধি / ৯৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদ্রাসা ছাত্রী শিশু ফারিয়াকে দ্রুত খুঁজে বের করে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বানিয়াচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফারিয়ার পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফারিয়া নিখোঁজ হওয়ার পর বেশ কয়েকদিন পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত ফারিয়াকে খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

জানা যায় , গত বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের দারুল হিকমা একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিয়া নিখোঁজ হয় । সে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোঁয়াজ আলী মিয়ার কন্যা। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

বক্তারা ফারিয়ার সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ফারিয়াকে উদ্ধারে সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়।

মানববন্ধনে ফারিয়ার পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা