• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

বানিয়াচংয়ে ফের মাদ্রাসা ছাত্র নিখোঁজ : পরিবারে আতঙ্ক-উঠছে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার / ৩৩৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মাদ্রাসাছাত্র-ছাত্রী নিখোঁজের খবর বিভিন্ন সময়ে সামনে আসায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর কোনো কোনো শিক্ষার্থীর আর প্রতিষ্ঠানে না পৌঁছানো কিংবা মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে।

বানিয়াচংয়ে গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় ফাবিয়া তাবাস্সুম মীম। মাদরাসার ছুটির পর অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও মীম আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন মাদরাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকতে দেখেন। কিন্তু মীমের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। স্থানীয়ভাবেও মাইকিং করা হয়। মীমের সন্ধানের দাবিতে স্থানীয়রা মানববন্ধনও করেন। তবে নিখোঁজের ১৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মীমের সন্ধান না পাওয়ায় পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রাকিবুল হাসান (১৫) নিখোঁজ হওয়ার ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর সকালে সে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নোয়াগাঁও হাজিফিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাকিবুল মাদ্রাসায় পৌঁছায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় ২৮ সেপ্টেম্বর বানিয়াচং থানায় জিডি করা হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, মীম ও রাকিবুলের নিখোঁজের ঘটনায় থানায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তাদের উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের সব থানায় ম্যাসেজ দেয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা