• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
প্রতিমন্ত্রী ভিপি নুর ও এমপি ডা. জীবনের হস্তক্ষেপে বিনা খরচে ফিরল প্রবাসীর মরদেহ হবিগঞ্জে ভুমিসেবা মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নেপালে আন্তর্জাতিক ট্রেইল রেসে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু বানিয়াচংয়ে সাবেক এমপি জনাব আলীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : চলাচলকারী যাত্রীরা পড়েছেন বিপাকে হামে আক্রান্ত শিশু হত্যাকারী ইউনুস ও নুরজাহানের বিচার দাবিতে বার অ্যাসোসিয়েশনের মানববন্ধন হবিগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মানসম্মত ”আদি নূরানী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর শুভ উদ্বোধন দেশবিরোধী বাণিজ্য চুক্তির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

হবিগঞ্জে ভুমিসেবা মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি / ২০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

হবিগঞ্জে “ভূমি সেবা মেলা ২০২৬” সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮মে) দুপুুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও ভুমি মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্টিত হবে এই ভুুমিসেবা মেলা।

প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ তার বক্তব্যে বলেন, ভূমি সংক্রান্ত সেবাকে সহজ, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে “ভূমি সেবা মেলা ২০২৬” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ নানা সেবা একসাথে প্রদান করা হবে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা আরও ডিজিটাল ও জনগণবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। মেলায় অনলাইন সেবার পাশাপাশি সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হবে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, নির্ধারিত সময়ে জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা