• বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে ৬ বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শাহিনা খানম শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত প্রতিমন্ত্রী ভিপি নুর ও এমপি ডা. জীবনের হস্তক্ষেপে বিনা খরচে ফিরল প্রবাসীর মরদেহ হবিগঞ্জে ভুমিসেবা মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নেপালে আন্তর্জাতিক ট্রেইল রেসে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু বানিয়াচংয়ে সাবেক এমপি জনাব আলীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : চলাচলকারী যাত্রীরা পড়েছেন বিপাকে হামে আক্রান্ত শিশু হত্যাকারী ইউনুস ও নুরজাহানের বিচার দাবিতে বার অ্যাসোসিয়েশনের মানববন্ধন

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী

হবিগঞ্জ প্রতিনিধি / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের  আয়োজনে মঙ্গলবার (১৯মে) দুপুরে হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের চিকিৎসকরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিকিৎসা সেবা দিতে গিয়ে যদি তাদের ওপর হামলার ঘটনা ঘটে, তবে তা শুধু দুঃখজনকই নয়, বরং পুরো স্বাস্থ্যখাতের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সেবার মান ব্যাহত হবে এবং সাধারণ মানুষই এর ভুক্তভোগী হবে। তাই স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিক রাখতে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা  আরো বলেন, জীবন রক্ষাকারী চিকিৎসকরা যদি কর্মস্থলে নিরাপদ না থাকেন, তবে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হবে। বক্তারা অভিযোগ করেন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে ‘চিকিৎসক সুরক্ষা আইন’ বাস্তবায়নের দাবি জানান মানববন্ধনকারীরা ।

সমাবেশে উপস্থিত চিকিৎসকরা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারী সাধারণ জনগণও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচীতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা