• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
ঈদকে সামনে রেখে সদর মডেল থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসরের কর্মসূচি রাগ করলা ? রাগ কইরেন না হবিগঞ্জে স্বপ্ন সোসাইটি ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি হবিগঞ্জসহ সারাদেশে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদে নাগরিকবন্ধন প্রতিবাদ কর্মসূচী অনুুষ্ঠিত লন্ডনে “Media Freedom for Human Rights and Democracy” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত রামিসা হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বাহুবলে মানববন্ধন প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যৌন নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লাল-সবুজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ বানিয়াচংয়ে শ্রী জয়কালী বাড়ির মন্দিরে নবাগত কার্যকরী কমিটির শপথ গ্রহণ

হবিগঞ্জসহ সারাদেশে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদে নাগরিকবন্ধন প্রতিবাদ কর্মসূচী অনুুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি / ৫০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

হবিগঞ্জসহ  সারাদেশে শিশু ও নারীদের প্রতি ক্রমবর্ধমান যৌন নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন  কর্মসূচি পালিত হয়েছে। হবিগঞ্জ প্রাকৃতজন এর উদ্যোগে  শনিবার (২৩মে) দুুপুর ১২টায় শহরের প্রধান সড়ক সাইফুুর রহমান  টাউনহলের সামনে এ  কর্মসূচি অনুুষ্ঠিত হয়

প্রাকৃতজনের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

 প্রধান অতিথির বক্তব্য  তিনি  বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে অপরাধের প্রবণতা আরও বাড়বে।  শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা জোরদার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

বিগত চার মাসে সারাদেশে ১২০টিরও বেশি শিশু ধর্ষণের শিকার ও ৭ জন  শিশু নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারী ও শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। এটি কোনো সভ্য সমাজের পরিচয় বহন করে না।  নারী ও শিশুর প্রতি যৌন   নির্যাতন ও নিপীড়ন এবং হত্যা বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এটাকে সামাজিক ক্ষত হিসেবে দেখতে হবে।

তিনি  আরো  বলেন,  এ দেশ থেকে এসিড সন্ত্রাস যেভাবে নির্মূল করা হয়েছে সেভাবে নারী ও শিশুর প্রতি যৌন নিপীড়ন ও হত্যার মতো অপরাধকে বন্ধ করা যেতে পারে। আমরা যারা মেয়ে সন্তানের পিতা বা মাতা তাদেরকে সবচেয়ে বেশি তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায়  এ বিষয়টি নিয়ে কথা বলতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান, চ্যানেল আই হবিগঞ্জের প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা বাপার সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদ প্রমুখ।

প্রতিবাদ কর্মসূচীতে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য অশনিসংকেত। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

কর্মসূচীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা