• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
ঈদকে সামনে রেখে সদর মডেল থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসরের কর্মসূচি রাগ করলা ? রাগ কইরেন না হবিগঞ্জে স্বপ্ন সোসাইটি ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি হবিগঞ্জসহ সারাদেশে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদে নাগরিকবন্ধন প্রতিবাদ কর্মসূচী অনুুষ্ঠিত লন্ডনে “Media Freedom for Human Rights and Democracy” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত রামিসা হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বাহুবলে মানববন্ধন প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যৌন নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লাল-সবুজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ বানিয়াচংয়ে শ্রী জয়কালী বাড়ির মন্দিরে নবাগত কার্যকরী কমিটির শপথ গ্রহণ

হবিগঞ্জে স্বপ্ন সোসাইটি ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

বিশেষ প্রতিনিধি / ৬৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে হবিগঞ্জে স্বপ্ন সোসাইটি ও প্রকৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৩মে) দুপুরে শহরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা জায়গায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম,প্রাকৃতজন সভাপতি কবি তাহমিনা বেগম গিনি,সাধারণ সম্পাদক পরিবেশবিদ তোফাজ্জল সোহেল,চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী সৈয়দ আশিকুর রহমান,জেলা বাপার সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন,  “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যত্ন নিতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও আমাদের সবার।” তিনি আরও বলেন, “যুব সমাজকে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। কারণ তারাই আগামীর নেতৃত্ব দেবে এবং একটি সবুজ, বাসযোগ্য পৃথিবী গড়ে তুলবে।”
অনুষ্ঠানে স্বপ্ন সোসাইটি ও প্রকৃতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, তারা প্রতিবছরই এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়ে থাকেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন। তারা সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা