লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের অভিজাত অনুষ্ঠানস্থল এলিট প্যালেস-এ এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সোমবার (২৫মে) এ আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠান । কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেল (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ। এ সময় তিনি বলেন, “লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে সমাজের উন্নয়ন, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনটি সমাজের কল্যাণে কাজ করে যাবে।”
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আগামীর পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। পরে কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কুমিল্লা মহানগর শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অতিথিরা তাদের বক্তব্য শেষ করেন এবং এক আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।