• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

বিশ্বকাপকে ঘিরে জমে উঠেছে পতাকার বাজার : ব্যস্ত বিক্রেতারা

ক্রীড়া প্রতিবেদক / ১৩৪ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় জমে উঠেছে বিভিন্ন দেশের পতাকা বিক্রি। বিশেষ করে উপজেলা ও গ্রামাঞ্চলের বাজারগুলোতে এখন দেখা যাচ্ছে পতাকার রঙিন সমারোহ। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সসহ নানা দেশের পতাকা নিয়ে ঘুরছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা।

সম্প্রতি তোলা এক চিত্রে দেখা যায়, এক বিক্রেতা কাঁধে করে বিভিন্ন দেশের পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করছেন। তার সাথে রয়েছে ছোট-বড় বিভিন্ন আকারের পতাকা, যা কিনতে আগ্রহ দেখাচ্ছেন ফুটবলপ্রেমীরা, বিশেষ করে তরুণরা।

পতাকা  বিক্রেতা সেলিম মিয়া জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে তার বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিদিনই ভালো আয় হচ্ছে। তিনি আরো বলেন, “বিশ্বকাপ আসলেই আমাদের সময়। মানুষ খুব আগ্রহ নিয়ে পতাকা কিনে, বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি।”

ক্রেতারাও জানাচ্ছেন, প্রিয় দলের সমর্থন জানাতে বাড়ির ছাদ, দোকান কিংবা যানবাহনে পতাকা টানানোর একটি আলাদা আনন্দ রয়েছে। এক তরুণ সমর্থক  জুুয়েল মিয়া বলেন, “পতাকা না থাকলে যেন বিশ্বকাপের আমেজটাই আসে না।” এভাবে বিশ্বকাপ ফুটবল শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে তৈরি করছে এক উৎসবমুখর পরিবেশ, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও ।

প্রসঙ্গত,  ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে শুরু হবে। উত্তর আমেরিকার তিন দেশ—মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে এই মহাযজ্ঞের পর্দা উঠবে।
ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সহ ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা। ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে উদ্বোধন বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টা। আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটির ভেন্যু কানসাস সিটি। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ ডালাসে। একটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়, পরেরটি সকাল ৮টায়।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে। ব্রাজিলের পরের দুটি ম্যাচ ফিলাডেলফিয়া ও মায়ামিতে সকাল ৭টা ও ভোর ৪টায়।
১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনাল খেলা  অনুুষ্ঠিত হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা