• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
বানিয়াচং ফুটবল একাদশের দাপুটে জয় : ঢাকা দক্ষিণ বিধ্বস্ত ৬-০ গোলে বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী : ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তাহের-সেক্রেটারি মুকুল নির্বাচিত ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: শিং মাছে স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা চাষের শিং মাছে রং মেখে ‘দেশি’ শিং মাছ বলে বিক্রি ! বাজারে ক্রেতা ঠকানোর মারাত্মক প্রতারণা-বিস্তারিত থাকবে সংবাদে বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১ আগস্ট : প্রস্তুতি সম্পন্ন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া আর নেই চুনারুঘাটের সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

অবৈধ অনুপ্রবেশের ১ বছর পর ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

চুনারুঘাট প্রতিনিধি / ৬৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘ এক বছর সাজা ভোগের পর প্রদীপ চন্দ্র পাল নামে এক ভারতীয় নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১জুন ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ ১২ মাস পর মুক্তি—

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের কারণে প্রদীপ চন্দ্র পালকে আটক করা হয়েছিল। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১২ মাস (১ বছর) বন্দি জীবন কাটান। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সীমান্ত চেকপোস্টে আনুষ্ঠানিক হস্তান্তর—

সোমবার বাল্লা সীমান্তের শূন্য রেখায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এবং চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে এক ফ্ল্যাগ মিটিং ও আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হস্তান্তর প্রক্রিয়া শেষে ভারতীয় কর্তৃপক্ষ প্রদীপ চন্দ্র পালকে গ্রহণ করে তাদের হেফাজতে নিয়ে যায়। এই হস্তান্তরের ফলে দীর্ঘ এক বছর পর তিনি নিজ পরিবার ও দেশে ফেরার সুযোগ পেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা