• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

বানিয়াচংয়ে ইংলিশ কুইজে মৌ-এর সাফল্য

স্টাফ রিপোর্টার / ৬৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের ‘ইংলিশ কুইজ’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মৌ। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

 

জানা যায়, মৌ “কিডস এডভান্সড স্পোকেন ইংলিশ” ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী। সে তোপখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে অধ্যয়নরত।

ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি তার আগ্রহ ও চর্চা ছিল চোখে পড়ার মতো। নিয়মিত অনুশীলন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের উৎসাহ তাকে এই সাফল্য এনে দিয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে মৌ তার অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও সাবলীল ইংরেজি জ্ঞানের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে প্রথম স্থান অর্জন করে।

মৌ-এর এই অর্জনে তার শিক্ষকরা গর্ব প্রকাশ করে বলেন, “সে শুরু থেকেই পরিশ্রমী ও মনোযোগী। ভবিষ্যতে সে আরও বড় অর্জন করবে বলে আমরা আশাবাদী।”

অন্যদিকে, মৌ তার সাফল্যের পেছনে শিক্ষক ও পরিবারের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে জানায়, “আমি নিয়মিত পড়াশোনা করেছি এবং স্যারদের নির্দেশনা মেনে চলেছি। ভবিষ্যতেও আরও ভালো করতে চাই।”

উপজেলা পর্যায়ে এই সাফল্যের মাধ্যমে মৌ এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেছে। তার এই অর্জন বানিয়াচং উপজেলার জন্য গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা