• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিরো অলিম্পিয়াড সিজন ২ : SDG 2 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বানিয়াচংয়ের নাফিস শাহরিয়ার সাইফ ক্রিয়েটিভ আরবান ডিজিটাল প্রিন্ট মিডিয়া : আধুনিক প্রিন্টিং সেবায় নির্ভরতার নাম উপজেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন N. H. Zahed Academy দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে ‘না’–শিক্ষার্থীদের চরিত্র গঠনের শপথ বানিয়াচংয়ে “স্ট্যার্টআপ সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রাম” অনুুষ্ঠিত সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাদ ফাটল-পলেস্তার খসছে : ঝুঁকিতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স’র বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ

খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চুনারুঘাট প্রতিনিধি / ২২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় নদীভাঙন থেকে গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, খোয়াই নদীর ভাঙন দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে নদীর তীর সংরক্ষণ এবং সড়ক রক্ষা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, জনগণের জানমাল ও অবকাঠামো রক্ষায় জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে ভাঙন রোধের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও নিরাপদ থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা