• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নিয়োগে বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও-ফলাফল বাতিলের দাবি বাহুবলে ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী লাখাইয়ে ৮ ফুট গাঁজার গাছ উদ্ধার-মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক : পরিদর্শন করলেন তিন বিদ্যালয় সিএনজি সমিতির সমস্যায় বারবার ভোগান্তি : স্থায়ী সমাধান হিসেবে বানিয়াচং-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস চান যাত্রীরা

চুনারুঘাট শাহী ঈদগাহ মাঠে সিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

চুনারুঘাট প্রতিনিধি / ৭৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে শাহী ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে নতুন মাত্রা যোগ হলো। হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। উদ্বোধনকালে তিনি বলেন, ঈদগাহ মাঠের উন্নয়ন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, হবিগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কৃষ্ণ পাল, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী এবং চুনারুঘাট থানার অফিসার-ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সবুজ আহমেদ, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র এবং শাহী ঈদগাহ উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, শাহী ঈদগাহ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সিসি ঢালাই কাজ বাস্তবায়িত হলে ঈদগাহ মাঠে নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা