• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
কার্তিক ভট্টাচার্য : দক্ষতা আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার : আটক ১ লাখাইয়ে পুলিশি প্রস্তুতির মহড়া : কালাউক বাজারে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ভালো কাজের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত রিপন মিয়া ওরফে ইমন গ্রেফতার বানিয়াচংয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিচার চাই’ স্লোগানে ঝাড়ু মিছিল : এনসিপি নেতা লিটনের বিরুদ্ধে জনরোষ এনসিপি নেতার অভিযোগ ঢাকতে ‘ভিডিও নাটক’ ! শেষ পর্যন্ত বাবার মুখেই ফাঁস আজমিরীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে ৮৪ মাদক কারবারির আত্মসমর্পণ

লাখাইয়ে পুলিশি প্রস্তুতির মহড়া : কালাউক বাজারে ফোর্স মোবিলাইজেশন ড্রিল

লাখাই প্রতিনিধি / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের লাখাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪আগস্ট) উপজেলার কালাউক বাজার এলাকায় লাখাই থানা পুলিশের উদ্যোগে এ ড্রিল আয়োজন করা হয়।

ড্রিলে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা তাৎক্ষণিক মোতায়েন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংকট মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে পুলিশের পেশাদারিত্ব ও প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। ফোর্স মোবিলাইজেশন ড্রিলের মাধ্যমে আমাদের সদস্যদের দক্ষতা ও সমন্বয় আরও বাড়ে, যা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব। এ ধরনের মহড়া নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে পুলিশকে আরও কার্যকর ও গতিশীল রাখা হবে।”

ড্রিল চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা