হবিগঞ্জের লাখাই থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৩৩ (পাঁচশত তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের সুদক্ষ দিকনির্দেশনায় এবং লাখাই থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শনিবার (৮ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে লাখাই থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন বুল্লা সড়ক বাজারের গিরেন্দ্র মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ২ জন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় বাবদ নগদ ১,৫০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লাখাই উপজেলার পুর্ব বুল্লা গ্রামের আজম আলীর পুত্র মোঃ জুটন মিয়া (৩৮) এবং একই উপজেলার সিংহ গ্রামের গাজন মিয়ার পুত্র মোঃ নাঈম হোসেন (আকাশ) (২৮)।
এ বিষয়ে লাখাই থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।