• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নিয়োগে বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও-ফলাফল বাতিলের দাবি বাহুবলে ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী লাখাইয়ে ৮ ফুট গাঁজার গাছ উদ্ধার-মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক : পরিদর্শন করলেন তিন বিদ্যালয় সিএনজি সমিতির সমস্যায় বারবার ভোগান্তি : স্থায়ী সমাধান হিসেবে বানিয়াচং-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস চান যাত্রীরা

চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি / ৫৯ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ তুহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে চুনারুঘাট থানাধীন চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।

পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারে জড়িত তুহিনের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুহিন চুনারুঘাট উপজেলার দক্ষিণ হাতুন্দা গ্রামের সুন্দর আলীর ছেলে। তার মায়ের নাম কারফুন নাহার। হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা