• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
 রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া মতিন মহিলা কলেজ-ডা. জীবন এমপি স্মৃতির জলসুখায় ঐতিহাসিক ‘গিরিষ বাবুর বাড়ি’ বাহুবলের আমতলী চা বাগানে নারী ও শিশু উন্নয়নে উঠান বৈঠক বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি : হাত-পা বেঁধে সর্বস্ব লুট-২৫ লাখ টাকার মালামাল খোয়া গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

বাহুবলের আমতলী চা বাগানে নারী ও শিশু উন্নয়নে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার / ৩৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার (১৭আগস্ট) বাহুবল উপজেলার আমতলী চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে শিশুদের বিদ্যালয়ে পাঠানো, কিশোর-কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উঠান বৈঠকে চা বাগানের নারী, কিশোর-কিশোরীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা বাড়ছে।

উঠান বৈঠকের মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়ন এবং একটি সচেতন, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা